বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইশরাককে মেয়র ঘোষণার রিট খারিজ: বিএনপির নেতা-কর্মীদের উচ্ছ্বাস মিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ণ

Spread the love

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ায় বিএনপির নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজের আদেশ দেন।

এই খবর পাওয়ার পরপরই রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপির নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে স্লোগান দিতে থাকেন, “এই মুহূর্তে খবর এল, ইশরাক মেয়র হলো” এবং “এই মাত্র খবর এল, জনগণের বিজয় হলো“। এরপর বিএনপির নেতা-কর্মীরা একটি আনন্দমিছিল নিয়ে কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দিকে রওনা দেন।

এর আগে, ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। এই অবস্থান কর্মসূচি গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছিল। মৎস্য ভবন মোড়, কাকরাইল মসজিদের সামনের মোড়সহ আশপাশের এলাকায় তারা অবস্থান নিয়ে দিনভর সড়কে বিক্ষোভ চালিয়ে যান।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। একই সাথে তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগও দাবি করেন। এরপর ইশরাক হোসেন আন্দোলনস্থলে অবস্থান নেন এবং দিবাগত রাত পৌনে ১২টা পর্যন্ত নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন। নেতা-কর্মীদের একটা অংশ গতকাল রাতভর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং আজও তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

সর্বশেষ - অপরাধ