বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাইফ আলির শরীরে ৬ বার ছুরিকাঘাত, নিরাপদে কারিনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

Spread the love

গভীর রাতে বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে সাইফ আলি খানের ওপর আক্রমণ করেছে দুর্বৃত্তরা। একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত আড়াইটার দিকে সাইফের বান্দ্রার বাড়িতে ঘটনাটি ঘটে। সেসময় অভিনেতা পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাচ্ছিলেন।

ছুরি দিয়ে আঘাতের পর রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। মুম্বাই পুলিশ জানিয়েছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয়। এ সময় সাইফ সেখানে গেলে তার ওপর হামলা করা হয়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, ‘দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ৬টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। তার অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন ও অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে।’

প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। নিছক চুরি, না অন্য কোনো কারণে হামলা, এটা এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে এ ঘটনার তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তর ইরাকে ড্রোন হামলা: কাঁপলো কুর্দিস্তান অঞ্চল

সংবিধান সংস্কার পরিষদে শপথে যাচ্ছে না বিএনপি: সালাহউদ্দিন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা আজ: নেই ডিজেল সংকটের আশঙ্কা

জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন জেলেনস্কি

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন কাল

সচিবালয় স্টেশন ঘটনার পর মেট্রোরেলে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

চীন-বাংলাদেশ সম্পর্ক গভীর করার প্রত্যয়: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২টি সুপারিশ উপস্থাপন

রমনা থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দালালমুক্ত সেবার নির্দেশ