শুক্রবার , ৩ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিচ্ছেন না ছেলে মোজতবা খামেনি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ণ

Spread the love

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নামাজে জানাজা অনুষ্ঠান আগামী শনিবার (৪ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। তবে এই ঐতিহাসিক ও বিশাল আয়োজনে চরম নিরাপত্তাহীনতার আশঙ্কায় সরাসরি অংশ নিতে পারছেন না তাঁর ছেলে মোজতবা খামেনি। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে খামেনির বিশেষ প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসরায়েলের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনার কারণেই মূলত এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোজতবা খামেনি নিজে সাধারণ মানুষের সামনে এসে জানাজায় অংশ নিতে চাইলেও বর্তমান পরিস্থিতিতে তাঁর জীবনের বড় ঝুঁকি থাকায় দেশের শীর্ষ নিরাপত্তা কর্মীরা তাঁকে বাইরে আসার অনুমতি দিচ্ছেন না।

৬ দিনের জানাজা কর্মসূচি ও জল-স্থল-আকাশে সর্বোচ্চ সতর্কতা

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরুর প্রথম দিনেই ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। দীর্ঘ চার মাস পর আগামী শনিবার ইরানের রাজধানী তেহরান থেকে তাঁর জানাজা কর্মসূচি শুরু হবে, যা পরবর্তী ৬ দিন ধরে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করবে। এরপর আগামী ৯ জুলাই মাশহাদ শহরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে। এই স্মরণকালের সর্ববৃহৎ আয়োজনে প্রায় দেড় থেকে দুই কোটি সাধারণ মানুষ এবং বিশ্বের বহু দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই বিপুলসংখ্যক বিদেশি অতিথি ও সাধারণ মানুষের নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে ইরানের সশস্ত্র বাহিনী জল, স্থল ও আকাশপথে সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই-অ্যালার্ট’ জারি করেছে।

‘রক্তের বদলা’ নিতে পার্লামেন্ট স্পিকারের ডাক

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই জানাজায় লাখো মানুষকে দলে দলে যোগ দিয়ে শত্রুপক্ষকে কঠোর প্রতিশোধের বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “এই বিশাল জানাজায় কোটি কোটি মানুষের উপস্থিতির মাধ্যমে পুরো বিশ্বকে, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলকে খামেনির ‘রক্তের বদলা’ বা প্রতিশোধ নেওয়ার কড়া বার্তা দিতে হবে।” দেশের সর্বস্তরের যুবক, নারী-পুরুষ এবং শহীদদের পরিবারকে জানাজায় শরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে বলেন, ইরান কোনো অন্যায়ের সামনে মাথা নত করবে না এবং তাদের প্রিয় নেতার রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিন্দুমাত্র পিছপা হবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত