শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিজস্ব পথে এগোবে এনসিপি, জামায়াত নেতৃত্বাধীন আন্দোলনে নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৫১ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার নিজস্ব রাজনৈতিক লক্ষ্য ও কৌশল নিয়ে এগোবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্য কোনো দল মত মিললে পাশে থাকতে পারে, তবে এনসিপি জামায়াতের নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে নেই। কারণ তারা শুধু উচ্চকক্ষে পিআর (প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা) চায়, নিম্নকক্ষে নয়।

গতকাল রাজধানীর শাহবাগে এনসিপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি স্বীকার করেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি-সমর্থিত প্যানেল আশানুরূপ ফল করতে পারেনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা বুঝতে চেষ্টা করেছি—কেন আমরা পারলাম না, ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল?” তিনি বলেন, সাংগঠনিক শক্তি গড়ে তুলতে এনসিপি ব্যর্থ হয়েছে এবং এজন্য দল এখন আত্মসমালোচনার পথে রয়েছে।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর সব দায়ভার এনসিপির ওপর পড়েছে, তাই ভুলগুলো শুধরে আগামীতে সচেতনভাবে এগোতে হবে।

সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকার কতটা নিরপেক্ষ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি

জয় ও পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মানুষের ভাগ্য বদল ও সুষম উন্নয়নের অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

আগামী বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

এক ব্যক্তির ১০ বছরের বেশি প্রধানমন্ত্রিত্বের বিপক্ষে বিএনপি