বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

টুইটারে শেয়ারের তথ্য প্রকাশে দেরি, ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন। ২০২২ সালে টুইটারে তার থাকা শেয়ারের বিষয়ে তথ্য প্রকাশে বেশি দেরি করায় এই মামলা করা হয়েছে। যদিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমটি কিনে নেন ইলন মাস্ক।

ওয়াশিংটন ফেডারেল আদালতে দায়ের করা একটি অভিযোগে এসইসি জানিয়েছে, মাস্ক টুইটারের সাধারণ শেয়ারের ৫ শতাংশ প্রাথমিক ক্রয় সম্পর্কিত তথ্য প্রকাশের ক্ষেত্রে ১১ দিন অপেক্ষা করে ফেডারেল সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন।

সিইসি এর নিয়ম অনুযায়ী বিনিয়োগকারীদের ১০ ক্যালেন্ডার দিবসের মধ্যে তথ্য প্রকাশ করতে হয়।

এসইসি জানায়, ইলন মাস্ক কৃত্রিমভাবে কম দামে ৫০০ মিলিয়ন ডলারের শেয়ার কেনেন। যার তথ্য ২৪ মার্চ ২০২২ সালে প্রকাশের কথা থাকলেও তিনি তা প্রকাশ করেন ওই বছরের ৪ এপ্রিল। তখন তার শেয়ার ৯ দশমিক ২ শতাংশে দাঁড়ায়।

এসইসি আরও জানায়, ইলন মাস্কের ওই তথ্য প্রকাশের পরই টুইটারের শেয়ারের দাম ২৭ শতাংশ বেড়ে যায়।

এরপর ২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। পরবর্তীসময়ে এর নাম পরিবর্তন করে এক্স করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে ১৭ জনের মৃত্যু

করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে তছনছ: অন্তত ১৯ জনের মৃত্যু

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা দেশ জয় করবে: উপদেষ্টা

স্বচ্ছ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য: ইসি সানাউল্লাহ

সারাদেশে আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

আমার সোনার বাংলা’ গেয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, বিশ্বভারতীতে বিক্ষোভ

ডিজেলের অভাবে বন্ধ নৌকা, বিপাকে শরীয়তপুরের হাজারো জেলে

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক

তারেক রহমানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করলেন আব্দুস ছত্তার খান

সরকারি হাসপাতালে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫ পদ শূন্য