বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বচ্ছ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৫:২৬ পূর্বাহ্ণ

Spread the love

স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, দেশের স্বার্থে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও জানান, ভুয়া সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ব্যবহারের ব্যবস্থা রেখেছে কমিশন। বিগত দেড় দশকে ক্ষতিগ্রস্ত নির্বাচনী ব্যবস্থার উত্তরণে সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন তিনি।

ইসি সানাউল্লাহ জানান, একজন ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে দুই ভোট দিতে। ভোটের দিন গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ‘জোয়ারে’ রয়েছে নির্বাচন কমিশন। সরকারের সাথে সুর মিলিয়ে শতাব্দীর সেরা নির্বাচন আয়োজনই কমিশনের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি ফিরে প্রমাণ করলেন, তিনি পলাতক নন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শেরেবাংলা নগরে একনেক সভা শুরু

সংসদ অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করার জোরালো নির্দেশ স্পিকারের

ভারত থেকে ২ দশমিক ৩ টন কাঁদুনে গ্যাস আমদানি

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি

পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর ঠিক নয়: ইসি

জাপান সফরে ড. ইউনূস: জুনের মধ্যে নির্বাচন ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি

সকালেই ঢাকায় বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী