শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিশ্ব শিক্ষক দিবসে ১৪০ গুণী শিক্ষক পাবেন এক লাখ টাকা সম্মাননা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ

Spread the love

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায় থেকে ১৪০ জন গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।

আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্বাচিত শিক্ষকদের তালিকা জমা দিতে বলা হয়েছে।

মাউশির ১৭ সেপ্টেম্বরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ বছর দেশের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো আয়োজনের কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মাউশির নির্দেশনা অনুযায়ী, ঢাকা জেলা থেকে স্কুল ও কলেজ পর্যায়ে সাতজন করে শিক্ষক এবং দেশের অন্যান্য প্রতিটি জেলা থেকে একজন করে শিক্ষক নির্বাচন করা হবে। এভাবে মোট ৭০ জন গুণী স্কুল শিক্ষক ও ৭০ জন গুণী কলেজ শিক্ষক বাছাই করা হবে।

নীতিমালায় জাতীয় পর্যায়ে বিভিন্ন শিক্ষা স্তর থেকে মোট ১০০ জন শিক্ষককে গুণী শিক্ষক সম্মাননা দেওয়ার বিধান রয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায় থেকে নির্ধারিত প্রক্রিয়ায় এসব শিক্ষক নির্বাচন করা হবে।

শিক্ষক বাছাইয়ের জন্য উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কমিটি এবং সার্চ কমিটি কাজ করবে। নির্ধারিত তথ্য ফর্মের মাধ্যমে শিক্ষকদের তথ্য সংগ্রহের পর তা যাচাই-বাছাই করা হবে।

সংশ্লিষ্টদের হার্ডকপির সঙ্গে প্রয়োজনীয় সহায়ক নথি সাধারণ প্রশাসন শাখায় জমা দিতে হবে। একই সঙ্গে পূরণ করা তথ্য ফর্মের সফটকপি ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, নৈতিকতা ও শ্রেণিকক্ষে পাঠদানের মান বিবেচনা করা হবে। পাশাপাশি সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা, পাঠ্যবই বা গবেষণাপত্র প্রণয়ন, শিক্ষাক্ষেত্রে অবদান এবং সমাজ সংস্কারে ভূমিকার বিষয়ও মূল্যায়ন করা হবে।

প্রাথমিক পর্যায়ে উপজেলা ও জেলা কমিটি শিক্ষকদের বাছাই করবে। পরে জাতীয় পর্যায়ের স্টিয়ারিং কমিটি পুরো প্রক্রিয়া সমন্বয় করবে। নির্ধারিত মানদণ্ডে চূড়ান্ত যাচাই শেষে নির্বাচিত শিক্ষকদের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সম্মাননা দেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পলিথিন শপিং ব্যাগ সরবরাহ করলে আইনানুগ ব্যবস্থা ১ নভেম্বর থেকে : পরিবেশ উপদেষ্টা

ভুয়া অ্যাকাউন্টে গ্রাহকের টাকা তুলতে চেয়েছিল ইভ্যালি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

ডিগ্রি চাকরির জন্য নয়, সমাজ বদলের জন্য: শিক্ষা উপদেষ্টা

দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

‘ভারত আগুন নিয়ে খেলছে’, মন্তব্য পাকিস্তান আইএসপিআর মুখপাত্রের

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

জেতার নেশায় এখনো মগ্ন রোনালদো সাক্ষাতকারে বললেন, ‘ইনশাআল্লাহ’

পদ্মা নদীর ভয়াবহ রূপে বিপর্যস্ত জনজীবন

হাদি হত্যার পেছনের সব নাম-ঠিকানা প্রকাশের ঘোষণা :ডিএমপি কমিশনার