সোমবার , ১৬ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৬, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ণ

Spread the love

দেশজুড়ে করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিশেষ করে, পরীক্ষাকেন্দ্রগুলোতে মাস্ক পরাহ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১৬ জুন, ২০২৫) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে:

  • পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক
  • কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
  • ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতরে ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
  • পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে এবং এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
  • পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী করতে হবে।
  • প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে।
  • জনসচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে হবে।
  • পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় বা জটলা এড়াতে প্রচারণা চালাতে হবে।

নির্দেশনায় পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থীসহ সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেছে

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

বাংলাদেশি সিনেমা ‘আলী’ কান উৎসবে রচনা করল ইতিহাস

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা

পরীক্ষা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: শিক্ষা উপদেষ্টা

সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট: হাইকোর্টের রায় বহাল

পলিথিন শপিং ব্যাগ সরবরাহ করলে আইনানুগ ব্যবস্থা ১ নভেম্বর থেকে : পরিবেশ উপদেষ্টা

উত্তেজনার মধ্যেই বিশেষ সফরে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান

ভুয়া অ্যাকাউন্টে গ্রাহকের টাকা তুলতে চেয়েছিল ইভ্যালি