শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সারাদেশে আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৫ ৪:৪২ পূর্বাহ্ণ

Spread the love

তফসিল ঘোষণার পরদিনই মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, আচরণবিধি প্রতিপালনে কঠোর ইসি
আজ শুক্রবার থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনায় প্রতি উপজেলা-থানায় থাকছেন ন্যূনতম দুজন ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গতকাল বৃহস্পতিবার ঘোষণা হওয়ার পরপরই নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে নামছেন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি প্রতিপালনে প্রতি উপজেলা-থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

নির্বাচন কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয়কে আচরণবিধি প্রতিপালনে এই সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে। এর ফলে নির্বাচনকালীন পরিবেশ নিয়ন্ত্রণে ইসি কঠোর অবস্থানে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

জান্নাতের মেহমান হোন বেগম জিয়া, জামায়াত আমিরের প্রার্থনা

চীন-রাশিয়া-উ. কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

লিখিত পরীক্ষা বর্জন করছে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় প্রধান উপদেষ্টার নিবিড় তদারকি

অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

কার্গো ভিলেজে আগুনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন, রপ্তানি খাত নিয়ে উদ্বেগ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

কুবিতে জাইকার প্রতিনিধি দল, প্রযুক্তি খাতে সহযোগিতার আশ্বাস