মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আমার সোনার বাংলা’ গেয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, বিশ্বভারতীতে বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ

Spread the love

আসামে কংগ্রেস কর্মীর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গান শোনার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ ঘটনায় প্রতিবাদ জানায় পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্বভারতীর বাম ছাত্রসংগঠন এসএফআই এর সদস্যরা রবীন্দ্রনাথের গান গেয়ে আসাম সরকারের সিদ্ধান্তের নিন্দা জানালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অভিভাবকদের কাছে চিঠি পাঠায়। তাতে বলা হয়, শিক্ষার্থীরা যেন শুধুমাত্র পড়াশোনায় মন দেয় এবং কোনো আন্দোলনে যুক্ত না হয়।

এ নিয়ে এসএফআই অভিযোগ করেছে, “রবীন্দ্রনাথের গান গাওয়ার কারণে শিক্ষার্থীদের ভয় দেখানো হচ্ছে। অভিভাবকদের চিঠি দিয়ে বলা হচ্ছে, তাদের সন্তানরা ‘অগণতান্ত্রিক কর্মকাণ্ডে’ লিপ্ত।”

সংগঠনটির নেতা প্রত্যুষ মুখোপাধ্যায় বলেন, “রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য যদি হুমকি দেওয়া হয়, তবে এটি মুক্তচিন্তার ওপর সরাসরি আঘাত।”

এছাড়া বীরভূম জেলা এসএফআই সম্পাদক সৌভিক দাস বক্সী প্রশ্ন তুলেছেন, “যেখানে প্রধানমন্ত্রী নিজেই বিশ্বভারতীর আচার্য, সেখানে রবীন্দ্রনাথের গান গাওয়াকে রাষ্ট্রদ্রোহ বলা কতটা যুক্তিসঙ্গত?”

রবীন্দ্রনাথ পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরাও কি তাহলে রাষ্ট্রদ্রোহী?”

এসএফআই জানিয়েছে, এ ঘটনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং উপাচার্যের কাছে লিখিত জবাব দাবি জানানো হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত,

‘আলো’ গান কাকে নিয়ে লেখা, যা বললো তাহসান

ভোট নিশ্চিত করে বিজয় নিয়ে ফেরার আহ্বান আসিফ মাহমুদের

নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ

মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী অভিনেত্রী তাসনিয়া ফারিণ

২৯ বছর পর সালমান শাহ হত্যাকাণ্ডে মামলা

নতুন বাজেটে বাড়ছে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ

পরিবারতন্ত্রমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন আপাতত স্থগিত