বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১:০১ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মহাখালীর এস কে টাওয়ারের পাশের ওই ভবনে সকালে হঠাৎ আগুন লাগার খবর আসে। সংবাদ পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা দেন।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ - অপরাধ