শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ণ

Spread the love

গোপালগঞ্জে চলমান কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই শিথিলতা কার্যকর থাকবে। শুক্রবার রাতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শনিবার কারফিউ শিথিল থাকায় গোপালগঞ্জের রাস্তাঘাটে ও বাজারে লোকসমাগম বেড়েছে। মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দোকানে আসছে। সকাল হওয়ায় স্বাভাবিকের চেয়ে মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে শহরের কাঁচাবাজার ও ফল বাজারে বেচাকেনা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সাধারণ মানুষের মধ্যে এখনও গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, গোপালগঞ্জের সব ধরনের মার্কেট শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় সেগুলো এখনও খোলেনি। হোটেল ও রেস্টুরেন্টও বন্ধ রয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে শুক্রবার জানানো হয়েছিল, গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা বিধানে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জে প্রথমে ১৬ জুলাই রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, অনির্দিষ্টকালের জন্য কারফিউ অব্যাহত থাকবে। ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে এবং দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।

তবে সর্বশেষ শুক্রবার রাত ১১টার দিকে জেলা প্রশাসক গণমাধ্যমকে জানান, শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৬২

ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

রাজধানীতে জামায়াতের ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ঘরে বসেই জানা যাবে ফলাফল

জাহাজবাড়ি ঘটনায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন

গণঅভ্যুত্থান স্মরণে ম্যারাথন: যুব ও ক্রীড়া উপদেষ্টার অংশগ্রহণ

ভুল কমিউনিটি সেন্টারে বরযাত্রা: খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগ উত্থাপন

ধর্ম নয়, সমঅধিকারই রাষ্ট্রের ভিত্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় নির্বাচনের দিনই গণভোট: জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস