বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়–বন্যায় সহায়তা পাঠাল বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

Spread the love

ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে এই ত্রাণ সহায়তা পাঠানো হয়।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণবাহী বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস দেশটির কর্তৃপক্ষের কাছে খাদ্যপণ্য, ওষুধ, তাঁবুসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। সময়মতো এই সহায়তা পৌঁছানোয় শ্রীলঙ্কা সরকার বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

‘দিতওয়া’ ঘূর্ণিঝড় ও পরবর্তী বন্যায় এখন পর্যন্ত প্রায় ৪৬৫ জনের প্রাণহানি ঘটেছে। বহু মানুষ নিখোঁজ এবং কয়েকটি অঞ্চল এখনো পানির নিচে ডুবে রয়েছে।

সর্বশেষ - অপরাধ