মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

থার্টি ফার্স্ট নাইটে ১৪৪ ধারা জারি চেয়ে হাইকোর্টে রিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

থার্টি ফাস্ট নাইটে রাজধানীর বাসা-বাসা বাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি, পটকা ফুটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এ রিট দায়ের করেন।

রিটে, জনসমাগম ও আতশবাজি ঠেকাতে ওই দিন রাত ১০টা থেকে ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

রিটের বিষয়ে আইনজীবী আশরাফ উজ্জামান বলেন, এই রিটে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে তীব্র সাউন্ড দিয়ে কোনো অনুষ্ঠান না করা এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্তস্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে।

পাশাপাশি ওই দিন আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধ চাওয়া হয়েছে। এসব ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনাও এই রিটে চাওয়া হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাজার সিন্ডিকেটের হাতে মানুষ জিম্মি হবে না: বাণিজ্যমন্ত্রী

ইরানে হামলার বিকল্প নিয়ে ট্রাম্পের ‘সিরিয়াস’ ভাবনা

অবাধ, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার সরকারের

ডিসেম্বরে তফসিল, প্রবাসীদের পোস্টাল ভোট, ড্রোনে নিষেধাজ্ঞা

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুতে ময়নাতদন্তের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর জোর

রয়টার্সের জরিপ: অর্থনীতিবিদদের চোখে ২০২৬ বিশ্বকাপ জিতবে ফ্রান্স

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন নবম দিনে

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন নবম দিনে

সারাদেশে আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দিবে: প্রধানমন্ত্রী

ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা ৫ হাজার: ঢাকার সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত