রবিবার , ৩০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ

Spread the love

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থান জানিয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি দেখছে না ঢাকা বলেও জানিয়েছেন তিনি।

রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সৌদি আরব ও তুরস্ক এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বাংলাদেশও বিষয়টি পর্যালোচনা করে এতে কোনো ঝুঁকি দেখছে না।

তিনি জানান, জোটটিতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। জাতীয় স্বার্থ ও দেশের নিরাপত্তা বিবেচনায় নিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার

এদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতায় শিগগিরই কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। এসব সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

তবে বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হচ্ছে। কূটনৈতিক ও প্রতিরক্ষা পর্যায়ে নিয়মিত সংলাপের মাধ্যমে এই কৌশলগত সম্পর্ককে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ