মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশের জন্য সর্বস্ব দিতে প্রস্তুত জাইমা রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশে ফিরে পরিবার ও দেশের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চান তিনি। পোস্টটি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে।

ফেসবুক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে জাইমা রহমান বলেন, পরিবার ও রাষ্ট্র—দুই ক্ষেত্রেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে নেতৃত্বের প্রকৃত শিক্ষা পেয়েছেন তিনি। প্রবাসে দীর্ঘ সময় কাটালেও বাংলাদেশের প্রতি তার টান কখনো কমেনি বলেও উল্লেখ করেন।

দেশে ফেরার বিষয়ে জাইমা রহমান বলেন, বহু বছর পর দেশে ফেরা আবেগঘন অভিজ্ঞতা। দেশে ফিরে তিনি ‘দাদু’র পাশে থাকতে এবং বাবাকে সর্বাত্মক সহযোগিতা করতে চান। পাশাপাশি দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে জানার আগ্রহের কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও কৌতূহল সম্পর্কে তিনি সচেতন এবং সেই প্রত্যাশা পূরণের দায়ভার অনুভব করেন। দেশের অগ্রযাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন ব্যারিস্টার জাইমা রহমান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়ে বাংলাদেশের টানা ষষ্ঠ জয়

শিশু রামিসা হত্যা মামলার দ্রুত রায়ে পুলিশের ভূমিকার প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ লাখ কর্মসংস্থান ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

সুদানে গণহত্যা: রাস্তায় শত শত লাশ

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ বাতিল

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা খাজা আসিফের

হংকংয়ের বিপক্ষে জয়ের প্রত্যয়: আত্মবিশ্বাসে ভরপুর হামজা চৌধুরী

পাক হামলায় ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে গেল আফগানিস্তান

জাতীয় গ্রিডে সরবরাহ কমে তীব্র গ্যাস সংকট