বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৬ বিলিয়ন ডলার, ২০ দিনে রেমিট্যান্স ১৮০ কোটি ডলার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ণ

Spread the love

প্রবাসীদের পাঠানো টানা রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারায় দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার (২২ জুলাই, ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি তথ্যটি নিশ্চিত করে জানান, বর্তমানে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ (BPM6) অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন বা ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে।

রিজার্ভের এই উল্লম্ফনের পেছনে বড় ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনেই দেশে ১৮০ কোটি ২৬ লাখ (১.৮০ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১২৬ কোটি ৬৪ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৮ কোটি ৭৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

স্বাধীনতার নামে বিভাজন নয়, ঐক্যের আহ্বান সালাহউদ্দিন আহমদের

ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানার জয়জয়কার ও বিশাল ব্যবধানে এগিয়ে

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনার সরাসরি আত্মসমর্পণের আইনি সুযোগ নেই: আইসিটি চিফ প্রসিকিউটর

নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

গুজব ছড়াচ্ছে ফ্যাসিস্টের দোসররা: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির ওপর হামলায় প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ, দোষীদের গ্রেপ্তারের নির্দেশ

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের পথে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: প্রেস সচিব