শুক্রবার , ২১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শপথ নিতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

Spread the love

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ করে নিতে এরই মধ্যে বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সেখানেই দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এদিকে শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে আসতে শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদেরও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির শপথকে ঘিরে বঙ্গভবনে চলছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিক প্রস্তুতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারী-শিশুকে যৌন হয়রানি করলে পুরুষের শাস্তি দ্বিগুণ হবে

২০২৫ সালে সড়কে নিহত ৯ হাজারেরও বেশি মানুষ

গাইবান্ধায় প্রাইভেটকারসহ চোরচক্রের ৩ সদস্য আটক

দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি :তারেক রহমান

খামেনির বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর

ঢাকায় ৩ মাত্রার মৃদু ভূমিকম্প

অঞ্জলি দিতে গিয়ে নৌকা ডুবে তরুণী ও ভাতিজার মৃত্যু

ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের থাবা: দাম বাড়ানোর চাপে অস্থির ভোক্তা

সন্ত্রাসমুক্ত ও জনবান্ধব সংসদ গড়ার প্রতিশ্রুতি সালাহউদ্দিন আহমদের