বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৫ আগস্ট উপলক্ষ্যে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

Spread the love

১৫ আগস্ট কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে দেশজুড়ে বিশেষ ও ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করেছে। কোনো উগ্রবাদী গোষ্ঠী বা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সাদা পোশাকে রুটভিত্তিক টিম ও পর্যাপ্ত র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব বা উসকানিমূলক অপপ্রচার ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার পেট্রোলিং চালু করা হয়েছে। ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তায় প্রয়োজনে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রেখে র‍্যাব তাদের নিরাপত্তা পরিকল্পনা পরিচালনা করছে। এছাড়া যেকোনো ধরনের বোমা বা বিস্ফোরকজাতীয় বস্তু নিষ্ক্রিয়করণে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা নজরে এলে তাত্ক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসছে আমদানি উন্মুক্তকরণ

চট্টগ্রামের জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানে জোর উদ্যোগ

“ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি”

২০ জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬.৯ ডিগ্রি

মির্জা আব্বাস: জুনের প্রথম সপ্তাহে দেশে ফেরার সম্ভাবনা

ট্রাম্পের কর ও ব্যয় বিলের তীব্র সমালোচনা ইলন মাস্কের

৫৩ বছরে এমন সুযোগ আসেনি, হেলায় হারানো যাবে না: ড. আলী রীয়াজ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

কুড়িল ফ্লাইওভার পেরিয়ে পূর্বাচলে তারেক রহমানের গাড়িবহর