সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ধানমন্ডি ৩২: ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সোমবার ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একই সময়ে সেনাবাহিনী দুটি বুলডোজারের প্রবেশ রুখে দেয়, উল্লেখ করে দেশের প্রচলিত আইন অনুযায়ী এই ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

দুপুর ১২টার দিকে দুটি বুলডোজার ট্রাকে করে ধানমন্ডি ৩২-এ আনা হয়। বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। পরে সেনাবাহিনী ওই তরুণদের বুলডোজার থেকে নামিয়ে দেয়।

সরাসরি অবস্থান পর্যবেক্ষণে দেখা যায়, এক্সকাভেটর নিয়ে এগোতে চাইলে ছাত্র-জনতা পুলিশ ও সেনাকে ঠেকাতে লাঠিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্র-জনতা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে, যেমন— ‘মুজিববাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান বলেন, ‘শেখ হাসিনার রায়ের পর আজ আমরা চাই ৩২ নম্বর বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হোক, কারণ এখান থেকেই আমাদের ভাই-বোন, মা-বাবাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল।’

এর আগে ৫ ফেব্রুয়ারি রাতে একটি বুলডোজার ৩২ নম্বর বাড়ি ভেঙে দেয়, এবং গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্কে জাতীয় পরিচয়পত্র ইস্যুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে জামায়াত

ভোর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের জোয়ার

দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

সাদুল্লাপুরে বৃদ্ধাকে ধর্ষণের প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

১৫ বছর ধরে গণতন্ত্রহীন নির্বাচন, অভিযোগ আসিফ নজরুলের

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত

বিএনপিকে অভিনন্দন জানাল চীন; নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা

মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তাব সরাসরি নাকচ করল ইরান