বুধবার , ১৫ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘সমঝোতায় না এলে ইরানে কেউই অবশিষ্ট থাকবে না’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চূড়ান্ত সমঝোতা বা চুক্তিতে না এলে ইরানের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প. তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন যে, ওয়াশিংটনের সাথে নতুন চুক্তি না হলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ‘কেউই অবশিষ্ট থাকবে না’. মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক বিশেষ ও এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন. সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আপনাদের (ইরান) অবশ্যই একটি চুক্তিতে আসতে হবে. তা না হলে আপনাদের কেউই আর অবশিষ্ট থাকবে না.” তবে এই চরম হুমকির পাশাপাশি তিনি দাবি করেন যে, যুক্তরাষ্ট্র যেকোনো সামরিক বা কৌশলগত পদক্ষেপে বেসামরিক সাধারণ জনগণের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে.

এরপরেও সুর নরম না করে ইরানকে আবারও একই সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, “আমি স্পষ্ট করে বলেছি, চুক্তি করুন. তা না হলে আপনাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না.” মার্কিন প্রেসিডেন্ট আরও জানান যে, তাঁর এই কড়া বার্তাটি অলরেডি নির্দিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে তেহরানের নীতিনির্ধারকদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে. তাঁর ভাষ্যমতে, ফক্স নিউজকে সাক্ষাৎকার দেওয়ার মাত্র এক ঘণ্টা আগেও ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা হয়েছে. সাক্ষাৎকারে সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান যে, তিনি কি সত্যিই বিশ্বাস করেন ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে এমন কোনো চুক্তিতে রাজি হবে? জবাবে ট্রাম্প নিজের সংশয় প্রকাশ করে বলেন, “নিজেদের অস্তিত্বের স্বার্থেই তাদের এই চুক্তি করা উচিত. তবে তারা শেষ পর্যন্ত তা করবে কি না, তা আমি নিশ্চিত করে জানি না.” বিশ্বখ্যাত সংবাদমাধ্যম সিএনএন ট্রাম্পের এই চাঞ্চল্যকর সাক্ষাৎকার ও বিবৃতির সূত্রটি নিশ্চিত করেছে.

সর্বশেষ - অপরাধ