শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত অন্তত ১৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ

Spread the love

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) এ হামলায় আহত হয়েছেন আরও ২২ জন।

স্থানীয় গণমাধ্যম ও সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৪৩০ কিলোমিটার উত্তর-পূর্বে হাইয়িক শহরের কাছে হাইয়িক জারি-২ তুর্ক শিবিরে হামলাটি চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে তিনজন অন্তঃসত্ত্বা নারী, আট বছর বয়সী এক শিশু এবং কয়েকজন শিক্ষার্থী রয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, বাস্তুচ্যুত ব্যক্তিরা আশ্রয়কেন্দ্রের ভেতরে থাকা অবস্থায় প্রায় ১৫ মিনিটের বিরতিতে অন্তত পাঁচবার শিবিরটিতে ড্রোন হামলা চালানো হয়। শিবিরে এমন হামলা হতে পারে, তা তাঁরা কল্পনাও করেননি।

স্থানীয় বাসিন্দারা জানান, হামলায় ২০টির বেশি আশ্রয়কেন্দ্রে আগুন ধরে যায়। এতে পরিবারগুলোকে পালিয়ে যেতে হয় এবং অনেক শিশু স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আহতদের হাইয়িক হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দেসি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিবিরটিতে এক হাজার ৮০০ জনের বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন। তাঁদের অধিকাংশই ওরোমিয়া অঞ্চলের বিভিন্ন এলাকা, বিশেষ করে ওয়ালেগা থেকে সহিংসতার কারণে পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন।

সর্বশেষ - অপরাধ