বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধতা পেল আপিল বিভাগে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ণ

Spread the love

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।

বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করা হয়। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ এবং ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিলের শুনানি শুরু হয় গত মঙ্গলবার। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই বৈধতার প্রধান ভিত্তি।

গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন আইনজীবী মহসিন রশিদ। হাইকোর্ট রিট খারিজ করে জানান, দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী সাইবার সন্ত্রাসীরা পুরো অনলাইনজুড়ে প্রচারণা চালালো তথাকথিত “জয় বাংলা” শ্লোগান লেখার কারণেই নাকি এদেরকে হত্যা করা হয়েছে

হাদি হামলার ঘটনায় কঠোর নিন্দা তারেক রহমানের

নির্বাচন চায় গণফোরাম অতি দ্রুত, সংস্কার শেষে

চীনে বিস্ফোরণে ৯০ প্রাণহানি: প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিম ব্রাদারহুড নিষেধাজ্ঞা

হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২টি সুপারিশ উপস্থাপন

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন: নির্বাচনী আপিল ও বর্তমান পরিস্থিতি

চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু