মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এ কে আজাদ আওয়ামী লীগ করেন— নায়াব ইউসুফ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, এ কে আজাদ আওয়ামী লীগ করেন, এটা নতুন করে প্রমাণ করার কিছু নেই।

তিনি বলেন, “এ কে আজাদ দলীয় মনোনয়ন না পেয়ে ২০২৪ সালের অবৈধ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তখনও তার প্রচারণায় আওয়ামী লীগের একটি গ্রুপ কাজ করেছে, এখনো তিনি সেই দলের সন্ত্রাসী বাহিনী নিয়েই মাঠে আছেন।”

নায়াব ইউসুফ আরও বলেন, “তিনি বলেন আওয়ামী লীগ করেন না, কিন্তু স্বৈরাচার সরকারের ডাকা প্রেস কনফারেন্সে তার দেওয়া বক্তব্য এখনো সবার মনে আছে— ‘শুরুতে আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই— জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ সেই বক্তব্য তিনি ভুলে গেলেও দেশবাসী ভোলেনি।”

তিনি অভিযোগ করেন, “আজ তিনি যাদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, তাদের পেছনেই ছিলেন যুবলীগের সন্ত্রাসী রিয়াদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় এরা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছিল, অথচ এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

নায়াব ইউসুফ বলেন, “এ কে আজাদ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা। ব্যক্তিগত প্রচারণার আড়ালে তিনি স্বৈরাচারের সন্ত্রাসীদের একত্রিত করছেন, যা দেশবাসী কোনোদিন মেনে নেবে না।”

উল্লেখ্য, এ কে আজাদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ফেব্রুয়ারিতে ধানের শীষ বিজয়ী হবে: হুমায়ূন কবির

রোববার মাঠে নামবেন ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: ইসি মাছউদ

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, সমীকরণে নতুন মাত্রা

শিক্ষা খাতে আমূল পরিবর্তনের রোডম্যাপ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি

ইমরান খানের অবস্থা নিয়ে গুঞ্জন, ১৪৪ ধারা জারি

⚽ নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা কঠিন: এমবাপ্পের নজরে বিশ্বকাপ প্রস্তুতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে: প্রধান উপদেষ্টার প্রেস উইং।

‘জ্বালাও-পোড়াও করে নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ’ — শফিকুল আলম

মিরাজের নেতৃত্বে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, নতুন ওয়ানডে অধ্যায় শুরু