মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ-USA-চীন সম্পর্ক: ভারসাম্য বজায় রেখে বাস্তবসম্মত নীতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ

Spread the love

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ রক্ষা করে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কোনো কারণ নেই। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছি এবং চীনের সঙ্গেও ব্যাপক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছি।”

তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পারস্পরিক সম্মান ও গঠনমূলক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হয়। সরকার কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে সম্পৃক্ততা এড়িয়ে চলার প্রয়োজন মনে করে না। ভবিষ্যতের সরকারও এই ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতি আন্তর্জাতিকভাবে দেশের মর্যাদা বাড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের বৈদেশিক নীতি বাস্তবসম্মত, অর্থনৈতিক কূটনীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে পরিচালিত হবে।

সম্প্রতি মার্কিন সিনেটের শুনানিতে বাংলাদেশের জন্য মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশে নিযুক্ত হলে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং এই অঞ্চলে চীনের কর্মকাণ্ড থেকে উদ্ভূত ঝুঁকি তুলে ধরবেন

সর্বশেষ - অপরাধ