বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আসছে: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

Spread the love

গণ অভ্যুত্থান-পরবর্তী আসন্ন জাতীয় নির্বাচনকে “নতুন বাংলাদেশ গড়ার সুযোগ” হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে এটিকে স্মরণীয় করে রাখতে হবে।

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি ইউএনওদের উদ্দেশে বলেন, “আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে সরকারও তার দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে।”

কর্মকর্তাদের ‘ধাত্রী’র সঙ্গে তুলনা করে ইউনূস বলেন, “ধাত্রী ভালো হলে শিশুও ভালো হয়।” এ সময় সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

ইউএনওদের উদ্দেশে তিনি আরও বলেন, “ইতিহাস আমাদের নতুন সুযোগ দিয়েছে—এ সুযোগ কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব। না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে।” তিনি উল্লেখ করেন, অতীতের বহু নির্বাচনে সুস্থ মানুষ বলবে—সেগুলো নির্বাচন নয়, প্রতারণা ছিল।

প্রধান উপদেষ্টা জানান, এবারকার নির্বাচন একটি ঐতিহাসিক দায়িত্ব। “নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য হলেও গণভোট শত বছরের জন্য গুরুত্বপূর্ণ”—বলে মন্তব্য করেন তিনি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “এর মাধ্যমে আমরা স্থায়ীভাবে বাংলাদেশকে বদলে দিতে পারি। নতুন বাংলাদেশের ভিত গড়ে তোলা সম্ভব।”

সদ্য যোগদান করা ইউএনওদের তিনি শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। সকল পোলিং স্টেশন পরিদর্শন, এলাকাবাসী ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা, ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন করা—এসবের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

নারীদের ভোটকেন্দ্রে আসার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধে সৃজনশীল হতে হবে।

তিনি জানান, শিগগিরই তফসিল ঘোষণা হবে এবং ইউএনওদের এখন থেকেই পুরো নির্বাচনী প্রক্রিয়ার পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের জবাব দিলেন অপূর্ব

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০

গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত

মৃত্যুর দেড় বছর পর ‘সম্মানজনক খালাস’ পেলেন খাদ্য পরিদর্শক এনায়েত করিম

যুক্তরাষ্ট্রে বিমানের যান্ত্রিক ত্রুটি: ক্রুসহ ১৬৬ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা

হাদি হত্যা: আসামিদের কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ

আগ্রহের কেন্দ্রে তারেক রহমান

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

নেতাদের অনিরাপদ রেখে প্রধান উপদেষ্টার বিমানবন্দর ত্যাগ লজ্জাজনক

টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২টি দোকান ভস্মীভূত