বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ-বেলারুশ সহযোগিতা জোরদার, কৃষি ও প্রযুক্তিতে নতুন সম্ভাবনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ

Spread the love

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো।

বুধবার ঢাকার জাতীয় সংসদ ভবন-এ মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি খাতে অভিজ্ঞতা বিনিময়, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বেলারুশের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মন্ত্রী বেলারুশের কৃষি খাতে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে কারিগরি সহায়তা বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের আশ্বাস দেন।

বৈঠকে পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

‘দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেব না’: রাজশাহীতে জামায়াত আমির

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস

সরকারি হাসপাতালে সার্বক্ষণিক সেবা চালুর নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর

বগুড়া-৬ আসনের সাবেক অবৈধ আওয়ামী সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার

ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ছাড়ালো

খামেনি এখন ‘শহীদ’, যুক্তরাষ্ট্র ‘বড় ভুল করেছে’: বিশ্লেষক

চীন–বাংলাদেশ বন্ধুত্ব আরও জোরদারের অঙ্গীকার

তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে চেষ্টা করছেন: মির্জা ফখরুল