বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিএনপির ফোকাস এখন ইশতেহারে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ব্যাপক প্রচারণায় নামতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাষ্ট্রক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের কর্মপরিকল্পনা, পরিবর্তনের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ লক্ষ্য লিফলেট আকারে জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি। এসব লিফলেটের ভিত্তিতেই চূড়ান্ত হবে বিএনপির ইশতেহার।

সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র জানায়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, শিল্প, প্রশাসন, দুর্নীতি দমন, ক্রীড়া—প্রতিটি সেক্টরে আলাদা আলাদা কর্মপরিকল্পনা লিফলেটে তুলে ধরা হবে। তরুণ ও নারী ভোটারদের দিকে বিশেষ নজর রেখে তৈরি হবে প্রচার সামগ্রী। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এসব লিফলেট প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইশতেহারে বিএনপির ৩১ দফা, জুলাই সনদসহ সাম্প্রতিক রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো সমন্বিত থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সুরক্ষা—এগুলোই হবে ইশতেহারের মূল বিষয়।

এদিকে অর্ধশতাধিক আসনে মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ প্রসঙ্গ নিয়েও কমিটিতে আলোচনা হয়। কয়েকটি আসনে প্রার্থী পুনর্বিবেচনা করা যেতে পারে বলে মত দেন অনেক সদস্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাফের ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বিশ্ববাজারে স্বর্ণের মূল্যে রেকর্ড 

ঢাকা বোর্ডে এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বোর্ডে এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

অপসাংবাদিকতা ও এআই-এর অপব্যবহার রোধে ডিসিদের কঠোর প্রস্তাব

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা, কে পেলেন কোন দায়িত্ব

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

২,১১২ কোটি টাকায় ৩ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হাদির