বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রামের জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানে জোর উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

চট্টগ্রামের ভয়াবহ জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত কাজ করছে এবং নগরবাসীকে এই দুর্যোগ থেকে মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম শহরের একটি বড় অংশ পানিতে তলিয়ে গেছে, এতে সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর প্রশাসকের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে এবং সমস্যার সমাধানে কাজ চলছে।

তিনি বলেন, এটি একটি বড় ধরনের জলাবদ্ধতা, তাই সমাধানে কিছুটা সময় লাগতে পারে। তবে সরকার দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চট্টগ্রামবাসীর উদ্দেশে আবেগঘন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “এই কষ্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি দ্রুত মানুষকে এই অবস্থা থেকে বের করে আনতে।”

জলাবদ্ধতার মূল কারণ হিসেবে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনাকে দায়ী করে তিনি বলেন, ড্রেন ও খালে প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য ফেলার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

এ সময় তিনি জিয়াউর রহমান-এর সময়কার খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, জলাবদ্ধতা নিরসনে সেই ধরনের কার্যকর উদ্যোগ আবারও জোরদার করা হচ্ছে।

সরকার ইতোমধ্যে শহর ও গ্রামাঞ্চলের জলাবদ্ধতা দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রহস্যে ঘেরা বেলারুশিয়ান মডেল ভেরার মৃত্যু

জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ: সাত দফা দাবিতে জনতার ঢল

অবৈধ অভিবাসনে বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি

নিজ দলের প্রতীকে ভোটের বিধান বহাল

‘মানুষ কীভাবে এত সুন্দর হয়, অঞ্জনা ছিল পরীর মতো’ : ইলিয়াস কাঞ্চন

জিটুজি চুক্তিতে চাল আমদানির সিদ্ধান্ত সরকারের

জুলাই গণ-অভ্যুত্থানের ৮ শহীদের নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার

তিন দিনে ডলারের দাম বেড়ে ১২২.৮০ টাকা, খোলা বাজারে ১২৫