শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নেপাল-তিব্বতে কৃত্রিম হ্রদ, নতুন বন্যার শঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ

Spread the love

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভূমিধসের কারণে সৃষ্ট কৃত্রিম হ্রদের পানি উপচে পড়তে শুরু করায় ভাটি অঞ্চলে নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার (২৮ আগস্ট) সীমান্তসংলগ্ন এলাকায় উদ্ধার তৎপরতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে বড় ধরনের জলচ্ছ্বাস সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় চীনের উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় যানবাহনগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই কারণে নেপালের সেনাবাহিনীও উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রেখেছে।

চীনা প্রকৌশলীদের হিসাবে, শুক্রবার হ্রদটিতে জমে থাকা পানির পরিমাণ প্রায় ২৫ লাখ ঘনমিটারে পৌঁছেছে। আগের দিনের তুলনায় পানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সম্ভাব্য বিপর্যয়ের ঝুঁকি পর্যবেক্ষণে চীনা বিশেষজ্ঞরা ড্রোন ব্যবহার করে হ্রদের ত্রিমাত্রিক নকশা তৈরি করছেন।

এদিকে হ্রদের পানি বাড়তে থাকায় নেপালের রাসুয়া জেলার নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে উঁচু পাহাড়ি এলাকায় চলে যাচ্ছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে।

এর আগে বুধবার হিমবাহ ধসের পর পাহাড়ি নদী দিয়ে কাদা, পাথর ও বরফের প্রবল স্রোত নেমে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে নেপালে মৃতের সংখ্যা ৪৬৯ জনে পৌঁছেছে। নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যায় কাঠমান্ডু ও তিব্বতের লাসাকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক, একাধিক জলবিদ্যুৎকেন্দ্র, কালভার্ট ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকার যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চীনের জিরং কাউন্টিতেও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকর্মীরা সীমান্ত পারাপার এলাকায় পৌঁছাতে পারেননি। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতের ওই অংশে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং ২৬০ জন বিদেশি নাগরিকসহ মোট ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নেপালকে প্রয়োজনীয় জরুরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুর্যোগটিকে অভূতপূর্ব উল্লেখ করে নেপালের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত