বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রমজানের আগেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজানের আগেই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে কথা বলার সময় তিনি এ আশ্বাস দেন।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের পর তিনি তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন। তিনি আরও জানান, তার সরকার ইতিমধ্যেই ব্যাংকিং খাত পুনর্গঠন ও রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আইএমএফ প্রধান জর্জিয়েভা ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “অল্প সময়ে অনেক কিছু অর্জন করা হয়েছে। যখন অর্থনীতির অবনতি ঝুঁকির মধ্যে ছিল, তখন সঠিক সময়ে দেশের দায়িত্ব নেওয়া হয়েছে।”

আলোচনায় বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া পদক্ষেপ, ব্যাংকিং খাত সংস্কার ও অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ