মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রাম ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ: পরীক্ষা ও ক্লাস স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ

Spread the love

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শুরু হওয়া এই সংঘাত বিকেলে দ্বিতীয় দফায় আরও তীব্র আকার ধারণ করে। পরিস্থিতির অবনতি হওয়ায় কলেজের অভ্যন্তরীণ সকল ক্লাস এবং নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।

সংঘর্ষের সূত্রপাত মূলত ক্যাম্পাসের একটি দেয়াল লিখন বা গ্রাফিতিকে কেন্দ্র করে। কলেজ সূত্রে জানা গেছে, ভবনের দেয়ালে থাকা একটি গ্রাফিতির নিচে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। গত সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল কর্মী সেখান থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে তার ওপর ‘গুপ্ত’ লিখে দেন। এই বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরে হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

বিকেল ৪টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হলে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের নেতা-কর্মীদের লাঠিসোঁটা হাতে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন জানিয়েছেন, সকালে প্রথম দফা সংঘর্ষের পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দুপুরে উত্তজনা বাড়তে থাকায় কলেজের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বিকেলে পুলিশের উপস্থিতিতেই আবারও সংঘর্ষ চললেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত

ইরানে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’: জাতিসংঘের বিশেষজ্ঞদের নিন্দা

ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন’: রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার তলব

‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ লক্ষ্যেই এগোচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

ভূমিকম্পে নিহত ও আহতদের প্রতি জাতিসংঘ–যুক্তরাষ্ট্রের গভীর সমবেদনা

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আহত: হেগসেথ

আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইরান

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

বুধবার থেকে দেশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

রোববার থেকে দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস