রবিবার , ২৪ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিস্তা সেতুতে ভিডিও বানাতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ

Spread the love

রংপুরের গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতুতে ভিডিও কনটেন্ট তৈরি করতে গিয়ে পানিতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন নিরব রায় উৎস (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নিরব নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের বাসিন্দা তপন রায়ের ছেলে। তিনি রংপুর সরকারি কলেজে পড়তেন এবং বন্ধুদের সঙ্গে একই মেসে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিরবসহ সাত বন্ধু বিকেলে সেতু এলাকায় ঘুরতে যান। পরে তিন বন্ধু একসঙ্গে নদীতে ঝাঁপ দিলে শাকিল ও রুপম সাঁতরে তীরে উঠতে পারলেও নিরব স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল সন্ধ্যা থেকে তল্লাশি শুরু করে। রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান জানান, নদীতে প্রবল স্রোতের কারণে দেহটি কয়েক কিলোমিটার ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়

জুলাই সনদ ও গণভোটের রায় আদায়ে রাজপথের হুশিয়ারি জামায়াত আমিরের

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

সাইবার বুলিংয়ের জবাব মিলবে ব্যালটে

ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও অক্সিজেনবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস

শাকিব খানের ছবিতে ভাগ্য ফিরেছে বিদেশি যে নায়িকাদের

স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান এটা প্রমাণিত : স্বরাষ্ট্রমন্ত্রী