মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চৌহালী আমলী আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, মুফতি আমির হামজা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে অভিহিত করেছিলেন। এই মন্তব্যের প্রেক্ষিতে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালতে মানহানির মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মামলায় অভিযোগ করা হয় যে, এ ধরনের মন্তব্য মন্ত্রীর সম্মানহানি করার পাশাপাশি ধর্মীয় উসকানিও প্রদান করেছে।

আদালত সূত্র জানায়, এর আগে গত ১৯ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় এবং কোনো আইনগত পদক্ষেপ না নেওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন। এই পরোয়ানা জারির ফলে সংসদ সদস্য মুফতি আমির হামজার আইনি জটিলতা আরও বৃদ্ধি পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাবা নয়, প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন শাহরুখ পুত্র

রাজশাহীতে হামের প্রাদুর্ভাব: রামেক হাসপাতালে শিশু মৃত্যু ও উদ্বেগ

হামজা-জায়ানকে নিয়ে দুশ্চিন্তা, তবে গুরুতর নয়: কাবরেরা

সচিবালয়ের আগুন লাগার কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

পাকিস্তান সেনার অভিযান: ‘ভারতীয় মদদপুষ্ট’ ৩০ জঙ্গি নিহত

স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২১: শোকাতুর গোটা দেশ

পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান চলাচলের পথেই কেনো মাইলস্টোন স্কুল?

দক্ষিণ সিটির পশুর হাট এবার বিএনপির দখলে: নিয়ম ভেঙে অর্ধেক দামে ইজারাও!

দাম বাড়ায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি ইলিশের বিক্রি নেই