শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ছুটির দিনে পর্যটকে মুখর কক্সবাজার সৈকত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ

Spread the love

সাপ্তাহিক ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত। মৌসুমের শুরুতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকে জমে উঠেছে বিশ্বের দীর্ঘতম এই সৈকত। ঢেউয়ের গর্জন, মানুষের কোলাহল আর উৎসবমুখর পরিবেশে সাগরতীর জুড়ে এখন আনন্দের আমেজ।

সকালের পর থেকেই বালুচরে মানুষের ঢল নামতে থাকে। কেউ সেলফি তুলছেন, কেউ খেলছেন বালুচরে, আবার অনেকেই ঢেউয়ের সাথে সাগরে মেতে উঠছেন। কিশোরগঞ্জ থেকে আসা পর্যটক ফুয়াদ জানান, ‘সমুদ্র সবসময় আমাকে টানে। ছুটির সুযোগ পেলেই পরিবার নিয়ে এখানে চলে আসি।’

১ নভেম্বর থেকে শুরু হওয়া পর্যটন মৌসুমে হোটেল-মোটেলের বুকিংও বেড়েছে। হোটেল প্রাসাদ প্যারাডাইসের মহাব্যবস্থাপক ইয়াকুব আলী বলেন, ‘মৌসুম শুরু হওয়ায় পর্যটক বাড়ছে, বুকিংও বাড়ছে। আশা করছি সামনে আরও ভিড় হবে।’

বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তায় সি সেফ লাইফগার্ডের কর্মীরা তিনটি পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করছেন বলে জানান সিনিয়র লাইফগার্ড আবদুস সালাম।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে; যাতে কোনো অপরাধী সৈকতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

জেলা প্রশাসন জানায়, লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষণিক টহল ও নজরদারি চলছে। পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ পরিবেশ বজায় রাখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সশস্ত্র বাহিনী কেনাকাটায় তারিক সিদ্দিকের দুর্নীতির অভিযোগ

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: র‍্যাব

ইরানের ওপর মার্কিন হামলা: ১৫ বছরের পরিকল্পনার ‘চূড়ান্ত পরিণতি’

ঢাকার সঙ্গে কলকাতাতেও ভূমিকম্পের কম্পন, আতঙ্কে ঘর ছাড়ল মানুষ

হলফনামায় ১৬ লাখ টাকার ব্যাখ্যা দিলেন নাহিদ

এলপিজি ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিকের পথে

নির্বাচনী কেন্দ্রে পুলিশের ওপর যেসব নিষেধাজ্ঞা

দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির

ফের বাড়ছে করোনা সংক্রমণ: কিট স্বল্পতার শঙ্কা

পাকিস্তান-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ, ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি