বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালীন রাষ্ট্রীয় প্রটোকল বা রাষ্ট্রাচারে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানাতে বা স্বাগত জানাতে মন্ত্রিসভার সকল সদস্য বা সামরিক-বেসামরিক বাহিনীর প্রধানদের উপস্থিত থাকার দীর্ঘদিনের প্রথা আর থাকছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরে শুধুমাত্র সরকারের ৪ জন শীর্ষ ব্যক্তি উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার (৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এর আগে প্রটোকল অনুযায়ী মন্ত্রিসভার অধিকাংশ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ এবং সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশাল বহর উপস্থিত থাকার রীতি ছিল। প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি এবং বিমানবন্দরে অপ্রয়োজনীয় জনসমাগম ও কর্মঘণ্টা অপচয় রোধে এই কৃচ্ছ্রসাধন ও সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


নতুন রাষ্ট্রাচার অনুযায়ী উপস্থিত থাকবেন যারা

  • সিনিয়র মন্ত্রী: মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন সদস্য।
  • চিফ হুইপ: জাতীয় সংসদের প্রধান হুইপ।
  • মন্ত্রিপরিষদ সচিব: প্রশাসনিক প্রধান।
  • মুখ্য সচিব: প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক প্রধান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত