শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুলশানে বিএনপির গুরুত্বপূর্ণ বৈঠক, নেতৃত্বে আসছেন তারেক রহমান?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬ ৮:৪০ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ শুক্রবার রাতে স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছে। রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির এক সিনিয়র নেতা জানান, এটি পূর্বনির্ধারিত কোনো সভা নয় এবং নির্দিষ্ট এজেন্ডাও নেই। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সভাতেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসনের পদটি শূন্য হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সুবিধাজনক অবস্থান

প্রত্যাবর্তনের ক্ষণে ৩০০ ফিটে লাখো মানুষের সমাবেশের প্রস্তুতি

হরমুজে কোরীয় জাহাজে বিস্ফোরণ, আমিরাতের তেল বন্দরে হামলা

হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের

অর্থের জন্য চিকিৎসা পাচ্ছেন না গুলিবিদ্ধ দুই কলেজশিক্ষার্থী

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ শিশুর মৃত্যু: ৬৫ শতাংশই নবজাতক

রায়পুরায় আধিপত্যের লড়াইয়ে কিশোর নিহত

ইরান ছেড়ে দিয়েছে মার্শাল দ্বীপপুঞ্জের তেল ট্যাঙ্কার ‘তালারা’

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান

দোয়ায় সুস্থ হয়ে খালেদা জিয়া আবারো ফিরবেন’—রিজভী