মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ

Spread the love

ব্যক্তিগত স্তুতি এবং ট্রাফিক প্রটোকলের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে যাওয়ার পথে হাতিরঝিল এলাকায় নিজের ছবি সংবলিত ব্যানার দেখে তিনি তাৎক্ষণিক বিরক্তি প্রকাশ করেন এবং তা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন বিলবোর্ডে অভিনন্দন জানিয়ে তাঁর ছবি ব্যবহার না করেন। তিনি ব্যক্তিগত স্তুতির চেয়ে সরকারি কাজের প্রচারে বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলার সিদ্ধান্তে রাজধানীতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী, ভিআইপি প্রটোকল বন্ধ থাকায় রাজধানীর যানবাহনের গড় গতিবেগ ঘণ্টায় ৪.৫ কিলোমিটার থেকে বেড়ে ৫.৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। এ ছাড়া, সচিবালয়ে কোস্টগার্ডের মহাপরিচালকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে জলদস্যুতা রোধ ও মৎস্য সম্পদ রক্ষায় টহল বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি বাজারে মোটা চালের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ায় খুচরা বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

সর্বশেষ - অপরাধ