সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সুদানে বাজারে ভয়াবহ ড্রোন আঘাত, নিহতের সংখ্যা ১০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ৫:০৭ পূর্বাহ্ণ

Spread the love

সুদানের দক্ষিণ দারফুর অঞ্চলের একটি ব্যস্ত মার্কেটে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে হামলাকারী কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সুদানের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে চলমান তীব্র সংঘর্ষের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাত রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নিয়েছে।

মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানায়, শনিবার আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে ড্রোন হামলাটি হয়। হামলার পর বাজারের বহু দোকানে আগুন ধরে যায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

উল্লেখ্য, চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাতের প্রভাবে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে

 সূত্র: দ্য নিউ আরব

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাগাল্যান্ডে ভেজাল মদপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে: প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

আজ সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

জুলাই সনদ ও বিচার বিভাগের সংস্কার: আইনমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নিয়ে যা বললেন প্রেস সচিব

ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

দুই সপ্তাহে ৯ খুন, আতঙ্কে রংপুরবাসী

এআই প্রযুক্তিতে এক সপ্তাহেই ছাড়াল ৩০০ ডিজিটাল মামলা

রাজধানীর তিন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ