রবিবার , ১৯ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ণ

Spread the love

চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনালের ৩ নম্বর বার্থে (সিসিটি-৩) একটি জাহাজ থেকে কনটেইনার খালাসের সময় গ্যান্ট্রি ক্রেনের তার (ওয়্যার) ছিঁড়ে একটি অপারেশনাল দুর্ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৮ জুলাই, ২০২৬) রাতে ঘটা এই আকস্মিক দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বন্দর সূত্রে জানা গেছে, কনটেইনারে করে আমদানি করা বড় বড় গাছের গুঁড়ি নামানোর সময় কি গ্যান্ট্রি ক্রেনের তার ছিঁড়ে ৪০ ফুটের একটি বিশাল কনটেইনার নিচে পার্ক করে রাখা একটি প্রাইম মুভার লরির ওপর আছড়ে পড়ে। এতে ক্রেন, লরি এবং কনটেইনারটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং কনটেইনারের ভেতর থেকে আমদানি করা গাছের বড় গুঁড়ি বাইরে বেরিয়ে আসে। দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল তাৎক্ষণিকভাবে কার্যকর করে এবং দ্রুততম সময়ে উদ্ধার ও নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ‘চ্যাং হাই’ নামক একটি জাহাজ থেকে ৪ নম্বর গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে কনটেইনারটি নামানোর সময় স্প্রেডারের লেসিং ছিঁড়ে এটি ক্রেনের বিমের ওপর আছড়ে পড়ে। এই যান্ত্রিক ত্রুটির মূল কারণ উদঘাটন এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) অবিলম্বে একটি উচ্চপর্যায়ের বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করেছে। বন্দর সচিব আরও নিশ্চিত করেছেন যে, রাতেই দুর্ঘটনাকবলিত কন্টেইনারটি নিরাপদ স্থানে অপসারণ এবং ক্ষতিগ্রস্ত ইকুইপমেন্ট উদ্ধারের প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং আজ রবিবার (১৯ জুলাই, ২০২৬) সকাল থেকে ক্রেনের পুরোদমে মেরামত কাজ শুরু করা হয়েছে। সিসিটি-৩ জেটির ওই নির্দিষ্ট স্পটটি ব্যতীত চট্টগ্রাম বন্দরের অন্যান্য সকল বার্থে কনটেইনার হ্যান্ডলিং, খালাস ও সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ সর্বসাধারণকে আশ্বস্ত করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত