রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মা‌র্কিন মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তরের মুখ্য উপসহকারী মন্ত্রী শেলবি স্মিথ উইলসনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দিন।

বৈঠকে বাংলাদেশে দুর্নীতি দমন, দেশ থেকে টাকা পাচার এবং চু‌রি হওয়া সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা করেন তারা।

ওয়া‌শিংটন স্থানীয় সময় গত শুক্রবার স্মিথ উইলসনের সঙ্গে তার দপ্তরে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়। রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে আরও জানা‌য়, আলোচনায় সংস্কার, এমএলএ চুক্তি, ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগ, বিচার বিভাগ এবং মিডিয়াতে অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি বাড়ানোর জন্য প্রযুক্তিগত সহায়তার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

অন্যদিকে, এই বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তর তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, স্বচ্ছতা আর জবাবদিহি হচ্ছে আইনের শাসনের মূল ভিত্তি। পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে দুর্নীতি দমন, আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্রের বিকাশ নিয়ে আলোচনা হয়েছে স্মিথ উইলসনের।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি’র ফল

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজির মৃত্যু

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে দাবি: হস্তান্তর করুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের

ইসরায়েলে ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলা ও প্রেসিডেন্ট পেজেশকিয়ানের খোলা চিঠি

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

মিরপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

গণ-অভ্যুত্থান মামলার রায়: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন রাষ্ট্রপতি