রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অনুপ্রবেশের চেষ্টা ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত পাঠানোদের মধ্যে ১৯ জন শিশু, ১১ জন নারী এবং ৮ জন পুরুষ রয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাত ৯টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে টেকনাফের নাফ নদী পয়েন্টে বিজিবির সদস্যদের নিয়মিত নজরদারি চলছিল। এক পর্যায়ে দেখা যায়, কিছু নৌকা দিয়ে রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে।

পরে যখন নৌকাগুলো নাফ নদীর কিনারায় পৌঁছায়, বিজিবি তাদের অনুপ্রবেশে বাধা দেয়। ফলে রোহিঙ্গাদের নৌকাগুলো শূন্যরেখা পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এসব নৌকায় মোট ৩৭ জন রোহিঙ্গা ছিল।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের মেয়েদের

সোমবার গাজা থেকে জিম্মি মুক্তি দেবে হামাস: ট্রাম্প

আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর মতোই: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর

ভোটকেন্দ্রের আশপাশে ৪০০ গজে কোনো ক্যাম্প বসানো যাবে না

জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ

এবার ভোট দিয়েই জিততে হবে, দুই নম্বরি কোনো পদ্ধতি নেই: ইসি সানাউল্লাহ

জনগণের রাষ্ট্র গঠনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বাগেরহাটে সর্বদলীয় কমিটির অবস্থান ধর্মঘট