মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফতুল্লায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ণ

Spread the love

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে রায়হান মিয়া ওরফে রোহান (৪৫) নামে এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার রাত ৮টার দিকে ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সাব্বির জানান, কয়েক দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীদের সঙ্গে তার বাবার বিরোধ হয়। সোমবার রাতে একা পেয়ে রাজ্জাক ও তার লোকজন এলোপাতাড়ি কুপিয়ে তার বাবাকে হত্যা করে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের অভিযোগ, গত এক বছরে রাজ্জাক বাহিনীর হাতে এলাকায় অন্তত চারজন খুন হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রধানমন্ত্রীর সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাউলশিল্পীর ফাঁসি ও মুক্তির দাবিতে দুই পক্ষের সংঘর্ষ

গুলশানে চাঁদা আদায়কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন আটক

হাইতিতে গ্যাং হামলায় নিহত ৭০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন জুবাইদা রহমান

১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ভুয়া ওয়ার্ক পারমিটে ঝুঁকিতে ইউরোপের শ্রমবাজার

আজ সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ