মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মধ্যপ্রাচ্যে সংকট: ১৪৭ ফ্লাইট বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ণ

Spread the love

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় ইরান, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্তত সাতটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই তথ্য নিশ্চিত করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ মার্চ ৩৮টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। আজকের বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় এয়ার অ্যারাবিয়ার সর্বোচ্চ ১২টি ফ্লাইটসহ কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট রয়েছে। আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ, যার ফলে কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত