বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পরীক্ষা বর্জন করে আন্দোলনে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ১০ম গ্রেডের পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশের প্রতিবাদে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্ধারিত ফাইনাল পরীক্ষা বর্জন করে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছে। এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য বিএসসি প্রকৌশলীদের আবেদনের সুযোগ দেওয়া সংক্রান্ত কমিটির সুপারিশ অত্যন্ত বৈষম্যমূলক। এটি ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের অধিকার ও পদোন্নতির দাবিকে চরমভাবে উপেক্ষা করেছে। তারা অবিলম্বে এই সুপারিশ বাতিল এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন ও আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পদায়নে সততা-মেধাই মূলনীতি: ডিসিদের বার্তা প্রধানমন্ত্রীর

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

দেশে প্রথম ভূগর্ভস্থ পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ শুরু

জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম

কলেজ ছাত্র ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই : আযম খান

মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে চার স্কুলে পরীক্ষা বাতিল

মিয়ানমারে বিমান থেকে বোমা ও দফায় দফায় বিস্ফোরণ: কেঁপে উঠছে কক্সবাজার সীমান্ত, বিজিবি সতর্ক

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি: সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর