শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ছুরিকাঘাতে হত্যা নৈশপ্রহরী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৪ ৫:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছুরিকাঘাতে এক নৈশপ্রহরীকে হত্যা করা হয়েছে। ঢাকা উদ্যানের তিন নম্বর রোডে এই ঘটনা ঘটে। তার নাম রবিউল ইসলাম (৩৫)।

মুমূর্ষু অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা উদ্যানের সুপারভাইজার আব্দুল হান্নান জানান, গত ৩-৪ বছর ধরে রবিউল সেখানে নৈশপ্রহরীর হিসেবে চাকরি করছিলেন। বুধবার দিবাগত রাতে ওই এলাকার সুজন ওরফে ডিপজল একটি বাড়ি থেকে রড চুরি করছিলেন। তখন তাকে ধরে ফেলে রবিউল। তবে রড রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে রবিউল তিন নম্বর রোডের একটি গলিতে ডিউটিতে ছিলেন। সেই সময় সুজন ও দুই-তিনজন মিলে রবিউলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত রবিউলের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মপুর থেকে সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের আহ্বান সিপিবির

নির্বাচনের আগে দুর্নীতি দূর করার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার

স্বৈরাচার পতনের পর কার্যকর গণতন্ত্র গড়ার আহ্বান ফখরুলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষেই আসছে তফসিল

বাঁধন: ‘আমাকে র-এর এজেন্ট হিসেবে দেখানো হচ্ছে’

বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পুতিন-ট্রাম্প ফোনালাপ, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে আলোচনা

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক

৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু হয়েছে