শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উন্নয়ন-অগ্রগতির রাজনীতির নামই বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সেই ত্যাগের অঙ্গীকার বাস্তবায়নের একমাত্র পথ হলো একটি শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) দুপুরে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর-মানিকপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, দেশের প্রতিটি মানুষের বর্তমান প্রত্যাশা হলো একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা, যা একমাত্র বিএনপির মাধ্যমেই সম্ভব। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নামই হলো বিএনপি।

নির্বাচনী জনসভায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে তিনি বলেন, আগামী দিনে সব নীতি ও সিদ্ধান্তে বাংলাদেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিদেশি শক্তির দালালি যারা করেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, যারা এখনো বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, জনগণ তাদের আর কোনো সুযোগ দেবে না। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান সাবেক এই মন্ত্রী। গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় ভোটের নিরাপত্তায় থাকবে ২৫ হাজার পুলিশ

আফগানিস্তানে তালেবান শাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া

৪৮০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধতা পেল আপিল বিভাগে

“ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি”

বাংলাদেশের জাতীয় দলের কোচ হাথুরুসিংহে বরখাস্ত

ঐতিহাসিক শান্তিচুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

পোস্টাল ব্যালট কারচুপি ও বৈষম্যের অভিযোগ নজরুল ইসলাম খানের

পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে, চার শিশুসহ আট জন নিহত