সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুম ও নির্যাতনের মামলা: শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ণ

Spread the love

ডিজিএফআই-এর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) সেলে গুম ও অমানবিক নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপ—সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে অন্তত ২৬ জনকে গুম ও নির্যাতন করা হয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।

মামলার মোট ১৩ জন আসামির মধ্যে বর্তমানে তিনজন গ্রেপ্তার রয়েছেন, যারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন এবং ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার দুই কর্মকর্তা মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। অন্যদিকে, প্রধান আসামি শেখ হাসিনাসহ ১০ জন আসামি এখনো পলাতক রয়েছেন, যাদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালক এবং শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক অন্তর্ভুক্ত। প্রসিকিউশন আজ ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে মামলার ভয়াবহতা তুলে ধরবে এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণের মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দীর্ঘদিনের বিচার পাওয়ার প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের ভুল স্বীকার: ‘দেশে রাজনৈতিক পরিবেশ এলে সিদ্ধান্ত’ – ওবায়দুল কাদের

হাইতিতে গ্যাং হামলায় নিহত ৭০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরে

পারমাণবিক অধিকার নিয়ে ট্রাম্পকে প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

হজ উপলক্ষে মক্কা ও মদিনায় চালু হলো বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা

নতুন মন্ত্রিসভা ৫০ সদস্যের হতে পারে, ২৫ পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ২৪

‘গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুদের বিষয়েও কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়’

গোপালগঞ্জে কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো

রাজধানীতে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু: উদ্বোধন করলেন ড. ইউনূস

অপরাধীদের ছাড় নয়: রিজভী