রবিবার , ২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ

Spread the love

আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য দুর্লভ গৌরব বয়ে আনা মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কৃতি শিক্ষার্থীদের সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বখ্যাত আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ২০২৬’ (MATE ROV 2026)-এ চ্যাম্পিয়ন হওয়া তরুণ এই উদ্ভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের ভবিষ্যৎ গবেষণা, মেধা বিকাশ ও নতুন প্রযুক্তির বাণিজ্যিকীকরণে সরকারের সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছেন। রবিবার (২ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বর্ণাঢ্য সাক্ষাৎ ও মতবিনিময় পর্বটি অনুষ্ঠিত হয়।

মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে প্রকৌশল শিক্ষায় এমন অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরাই ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি। সাক্ষাতকালে এমআইএসটির শিক্ষার্থী দল ‘MIST MAVIROV’-এর প্রতিনিধিরা তাদের বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন এবং এর নকশা, গভীর সমুদ্র ও পানিতে এর প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তব প্রয়োগের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকারি স্টার্টআপ তহবিলের মাধ্যমে আর্থিক ও কারিগরি সহায়তার নিশ্চয়তা দেন। পাশাপাশি তিনি পোশাক খাতের পাশাপাশি সেমিকন্ডাক্টর ও প্রযুক্তিশিল্পকে সমৃদ্ধ করে রপ্তানি বহুমুখীকরণে তরুণেরা যেন অবদান রাখেন, সে আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, চীন, কানাডা ও সৌদি আরবসহ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় দলকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের ‘এমআইএসটি মেভিরোভ’ দল। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার-আপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় স্থান লাভ করে। সচিবালয়ের এই বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ শিক্ষক ও শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত