রবিবার , ২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল

প্রতিবেদক
Sawkat Shihan
আগস্ট ২, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ

Spread the love

দীর্ঘ আন্দোলন ও লড়াইয়ের পর বাংলাদেশ অবশেষ একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে দেশে এক নতুন আশার সঞ্চার ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যা আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে। রবিবার (২ আগস্ট) ঠাকুরগাঁও আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনজীবী ও সুশীল সমাজের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ও সমাজকে সঠিকভাবে এগিয়ে নিতে হলে ‘আইনের শাসন’ ও ‘ইনসাফ’—এই দুটি মৌলিক উপাদানকে কঠোরভাবে আঁকড়ে ধরে রাখতে হবে। বিগত সময়ে দেশবাসী ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল উল্লেখ করে তিনি আশ্বাস দেন যে বর্তমান সরকার সমাজে সার্বিক ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও যোগ করেন, একটি সম্পূর্ণ প্রভাবমুক্ত ও স্বাধীন বিচার বিভাগ, জনবান্ধব ও দক্ষ প্রশাসন এবং জাতীয় সংসদের কার্যকর সংসদীয় কমিটি গড়ে তুলতে পারলে বাংলাদেশের গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে এবং সাধারণ নাগরিকরা এর প্রকৃত সুফল ভোগ করতে পারবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

৬ জেলায় সেনাবাহিনী কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

আসনভিত্তিক ফল বাতিল ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ নেই

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির

বিক্রিতে বৃষ্টির বাগড়া, দামে ক্রেতা খুশি হলেও অখুশি বিক্রেতা

রোহিঙ্গা সংকট সমাধানে ইউনূসের সাত দফা প্রস্তাব

অন্তরবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন – রাষ্ট্রপতি

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

লিবিয়া থেকে আরও বাংলাদেশি ফেরাতে দূতাবাসের উদ্যোগ